উত্তরদিনাজপুর

বিজেপির কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃনমূল কংগ্রে্স

বিজেপির প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠলো তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

    জানা যায়, রামগঞ্জ -১ গ্রাম পঞ্চায়েতের ৯ নং বুথের বিজেপী প্রার্থী দীপালি রাউত এর স্বামী সুনিল রাউত সোমবার রাতে এলাকায় পার্টির ব্যানার ও পোস্টার লাগাচ্ছিল। সেই সময় তৃনমূল কংগ্রেসের দুষ্কৃতিরা সুনিল রাউতকে প্রানে মারার হুমকি দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে রামগঞ্জ বাজারে যাওয়ার সময় তৃনমূলের দুষ্কৃতিরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। স্থানীয় বাসীন্দারা সুনিল রাউতকে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

     যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। সেই সঙ্গে তিনি দাবী করেন এখানে বিজেপি বলে কিছু নেই সকলেই তৃণমূল করে।